রচনা:শ্রীকৃষ্ণকীর্তন

by চণ্ডীদাস

Free, no credit card. Tap any sentence for a translation, an explanation or the grammar.

About this book

শ্রীকৃষ্ণকীর্তন হল বড়ু চণ্ডীদাসের লেখা একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। এই কাব্যটিকে প্রাক্‌-চৈতন্যযুগের একমাত্র বাংলা আখ্যানকাব্য তথা বৌদ্ধ সহজিয়া সংগীত-সংগ্রহ চর্যাপদের পর বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ অবিভক্ত বাংলার বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের একমাত্র খণ্ডিত পুথিটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তিনি এই কাব্যের নামকরণ "শ্রীকৃষ্ণকীর্তন" করলেও পুথির মধ্যে থেকে পাওয়া একটি চিরকুটে "শ্রীকৃষ্ণসন্দর্ভ" নামটি দেখে কোনো কোনো গবেষক কাব্যটির নাম "শ্রীকৃষ্ণসন্দর্ভ" রাখারই পক্ষপাতী ছিলেন; কিন্তু এই নামটি নিয়ে সংশয় থাকায় বর্তমানে কাব্যটিকে "শ্রীকৃষ্ণকীর্তন" নামেই অভিহিত করা হয়।

— Wikipedia

Public domain

More like this